✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইউক্রেনের শস্য রফতানি কমেছে ২২%

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৭, | ১৯:৫০:২৭ |
চলতি বিপণন বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ইউক্রেনের শস্য রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি পরিষেবার এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণেই বিশ্ববাজারে দেশটির শস্য সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষিজমি থেকে রফতানি টার্মিনাল পর্যন্ত শস্য পরিবহন করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমানে বিশ্ববাজারে শস্যের দাম কম হওয়ায় অনেক কৃষক ভবিষ্যতের ভালো দামের আশায় শস্য মজুদ করে রাখছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি কোটার কারণেও রফতানি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ২০২৬-২৭ বিপণন বছরের জন্য ইতিবাচক পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অনুকূল আবহাওয়ায় উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা থাকায় বার্লি, ভুট্টা ও গমের রফতানি আবারো বাড়বে বলে আশা করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে ইউক্রেন আগের চেয়ে অবস্থান আরো শক্তিশালী করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..